সম্পাদকীয় নীতি
গ্যাজেট গ্যারেজের লেখা কীভাবে তৈরি হয়, তা এই পাতায় জানানো হলো।
তথ্যের উৎস: দাম ও স্পেসিফিকেশন অফিসিয়াল ওয়েবসাইট, প্রস্তুতকারকের তথ্য, দোকান ও নির্ভরযোগ্য অনলাইন দোকান থেকে নেওয়া হয়। প্রতিটি আর্টিকেলের শেষে তথ্যের সূত্র দেওয়া থাকে।
যাচাই ও সংশোধন: প্রকাশের আগে দাম ও মূল তথ্য যাচাই করা হয়। কোনো ভুল ধরা পড়লে বা পাঠক জানালে যাচাই করে সংশোধন করা হয় এবং "সর্বশেষ আপডেট"-এর তারিখ বদলানো হয়।
স্বাধীনতা: কোনো কোম্পানি, দোকান বা বিজ্ঞাপনদাতা রিভিউয়ের মতামত বদলাতে পারে না। কোনো রিভিউয়ের জন্য টাকা নেওয়া হলে তা আর্টিকেলে স্পষ্টভাবে জানানো হবে।
পাঠকের লেখা: পাঠকদের জমা দেওয়া লেখা সম্পাদক যাচাই করে (তথ্য ঠিক আছে কি না, কপি করা কি না) তারপর প্রকাশ করেন।
ছবি: সম্ভব হলে নিজের তোলা ছবি ও অফিসিয়াল ছবি ব্যবহার করা হয়। কোনো ছবি নিয়ে আপত্তি থাকলে জানালে তা সরিয়ে নেওয়া হবে।